হোম জাতীয় এই সপ্তাহের শেষেই নামতে পারে হাড় কাঁপানো শীত !
এই সপ্তাহের শেষেই নামতে পারে হাড় কাঁপানো শীত !

এই সপ্তাহের শেষেই নামতে পারে হাড় কাঁপানো শীত !

0
0

অগ্রহায়ণ শেষ হচ্ছে, কিন্তু হাড় কাঁপানো শীতের দেখা নেই এখনো। তা না হোক, গরম কাপড়ে জবুথবু হয়ে চলার মতো শীতও তো নেই। তবে শীতের তীব্রতা বাড়বে এ সপ্তাহেই।

আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। বাড়তে পারে শীতের তীব্রতা। তবে আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১৪ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *