হোম অন্যান্য ঈদে ‘কিছু’ ট্রেন চলবে: রেলমন্ত্রী
ঈদে ‘কিছু’ ট্রেন চলবে: রেলমন্ত্রী

ঈদে ‘কিছু’ ট্রেন চলবে: রেলমন্ত্রী

0
0

করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহায় সীমিত পরিসরে ট্রেন চালু থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে গরু-ছাগল পরিবহনের বিষয়ে এখনও সাড়া মেলেনি।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদের আগে শুধু অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। করোনা সংক্রমণ এড়াতে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিছু রেল চলবে। টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *