হোম অনুসন্ধান অপরাধবার্তা ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

0
0

পাবনায় একশ পিস ইয়াবাসহ আদনান সুমনকে (২৫) নামে এক জেলা ছাত্রলীগ নেতা আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সহযোগী হিসেবে রাব্বী খান নামে অপর একজনকেও আটক করা হয়।

আটক সুমন পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকার আকতার হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপনাট্য বিষয়ক সম্পাদক। রাব্বী খান কবিরপুর এলাকার তোয়াজ খানের ছেলে।

পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ কারও নিজস্ব অপকর্মের দায়িত্ব নেবে না। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার অপেক্ষায় আছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, আদনান সুমন মহেন্দ্রপুর এলাকায় উঠতি বয়সীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম সেখানে অভিযান চালিয়ে তার সহযোগীসহ তাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শুধু ইয়াবা নয় সুমনের বিরুদ্ধে একাধিক মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পদ ব্যবহার করে সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপকর্ম করে আসছিল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *