হোম রাজনীতি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড

0
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাওয়া সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা। এসময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঘটনাস্থল।
বিক্ষোভকারীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
অবরোধের ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যদিও জাতীয় জাদুঘরের পাশের একটি অংশ দিয়ে সীমিতভাবে যান চলাচল করছে।
এর আগে, এদিন দুপুরে হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে এদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা রওনা হন।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *