হোম গণমাধ্যম আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার

আশুলিয়া প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার

46
0

বিভিন্ন অভিযোগ এনে আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও  যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুকে আশুলিয়া প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের নিজস্ব প্যাডে সভাপতি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

আশুলিয়া প্রেসক্লাবের ভবিষ্যত উন্নয়ন, মর্যাদা ও সম্মান রক্ষার্থে অভিযুক্ত দুই জনকে  আশুলিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক, প্রেসক্লাব সভাপতির একক ক্ষমতা বলে আজ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। উল্লেখ থাকে যে, বহিষ্কারদ্বয়ের স্ব স্ব পদের দায়িত্ব আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব শহীদুল্লাহ্ মুন্সী পালন করবেন।

জানা যায়, প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার, প্রেসক্লাবের অধিকাংশ সদস্যদের বিতর্কিত করার লক্ষে মিথ্যা তথ্য উপস্থাপন, স্বাক্ষর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয় ।

(46)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *