হোম অন্যান্য আশুলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
আশুলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

আশুলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

8
0

সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার দুর্গাপুর মন্ডল পাড়া এলাকার মন্ডল রিসাইকেল কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে মন্ডল রিসাইকেল কারখানার গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কারখানার ম্যানেজার হারুন অর রশিদ বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুন লাগার কথা জানেত পারি। এসময় দ্রুত মটর ছেড়ে কারখানার নিজস্ব উৎস থেকে আগুন নেভানোর চেষ্টা চালাই। কিন্তু আগুন দ্রুত সব যায়গায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা একটি পিকআপসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ধারণা করছি কে বা কারা আমাদের কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। কারন এখানে বিদ্যুৎ কিংবা গ্যাস কিছু ছিল না যে নিজে থেকেই আগুন লাগবে ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেই। পরে তিনটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা বলা যাচ্ছে না।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *