হোম অন্যান্য আশুলিয়ায় মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশুলিয়ায় মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষতি

আশুলিয়ায় মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষতি

5
0

ঢাকার আশুলিয়ায় একটি টিনশেডের আঁধাপাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ছোট-বড় অন্তত দশটি দোকান পুড়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, দুপুরে হঠাৎ করেই বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অগ্নিকান্ডে ইটের দেয়াল ও উপরে টিনের তৈরী দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

মুহুর্তের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পাসের দোকানদার জানান, অগ্নিকান্ডে ইয়াকুবের লেপতোষকের দোকান, মোশারফের হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকান, শাহীনের সাড় ও কীটনাশকের দোকান, কামাল, কাদের দেওয়ান ও শোভারনের মুদি মনোহরী দোকান, জাহাঙ্গীরের ইলেকট্রিক দোকানসহ ১০টি দোকান পুড়ে যাওয়ায় নিস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আনুমানিক তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাজারের লেপতোষকের দোকানেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *