হোম প্রবাস আবুধাবিতে টি-১০ টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত
আবুধাবিতে টি-১০ টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত

আবুধাবিতে টি-১০ টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত

23
0

চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ২য় আসরের খেলোয়াড়দের ড্রাফট গতকাল আবুধাবির দুসেট থানী হোটেলের বল রুমে অনুষ্টিত হয়েছে। এবারের টুর্ণামেন্টে ডিকান গ্লাডিয়াস, দিল্লি বুল্লস, কর্ণাটক টাস্কার্স, মারাটি আরবিয়ান্স, ক্যালান্দারস, নর্থেন ওয়ারিয়াস ও বাংলা টাইগার সহ ৮ টি টীম অংশ গ্রহণ করবে।

অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। এর মধ্যে বাংলা টাইগার, ডিকান গ্লাডিয়াস, দিল্লি বুল্লস, কর্ণাটক টাস্কার্স গ্রুপ এ (A) এবং গত আসরের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন নর্থেন ওয়ারিয়ার্স, মারাটি আরবিয়ান্স, ক্যালান্দারস ও (TBC এখনও অঘোষিত টিম) সহ গ্রুপ বি (B) টিমে অংশগ্রহণ করবেন।
বাংলা টাইগারের ম্যানেজিং ডাইরেক্টর ইয়াছিন চৌধুরী জানান, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী। প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি। এই টুর্ণামেণ্টে বাংলাদেশের অংশ গ্রহণের মাধ্যমে বিশ্বের মাটিতে দেশকে ইতিবাচক ভাবে তুলে ধরতে কাজ করে যাবেন বলে জানান আয়োজকরা।

টি টেনের মাধ্যমে বিশ্বের নানা দেশের সাথে আবুধাবীর কৃষ্টি কালচার ও ভাবের আদান প্রধান ঘঠিয়ে পর্যটকের আকর্ষন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আয়োজকরা।

১ম বারের মত অংশ নেওয়া বাংলা টাইগারের আইকন খেলোয়াড় শ্রীলংকার থিসারা পেরারা। আগামী ১৪ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দশ দিন ব্যাপী আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি১০ টুর্ণামেন্ট।

(23)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *