হোম অনুসন্ধান অপরাধবার্তা আবারও নমুনা পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট প্রদান !
আবারও নমুনা পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট প্রদান !

আবারও নমুনা পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট প্রদান !

0
0

চট্টগ্রামের বোয়ালখালীর নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারকে রোগীদের কাছ থেকে নমুনা নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়ে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজার এলাকায় নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ এই জরিমানা আদায় ও প্রতিষ্ঠান সিলগালা করার আদেশ দেন।

অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নির্দেশনায় বোয়ালখালীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *