হোম রাজনীতি আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি: কাদের
আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি: কাদের

আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি: কাদের

0
0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি।

তিনি শুক্রবার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না, নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।

তিনি বলেন, যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তারা ঘোলাপানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *