হোম অন্যান্য আন্দোলনকারীদের সাথে বসবে সরকার
আন্দোলনকারীদের সাথে বসবে সরকার

আন্দোলনকারীদের সাথে বসবে সরকার

10
0

সম্প্রতি পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবির আন্দোলনে সাড়া দিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার ।

জানা যায়, আজ সাড়ে ৫টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আন্দোলরত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব এই সভায় থাকবেন।

শ্রমিক নেতারা বলেন, বৈঠক হলেও আমরণ অনশন চলবে, যতক্ষণ পর্যন্ত মজুরি কমিশনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লিখিত কোনো আশ্বাস না মিলবে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *