হোম রাজনীতি আঘাত করলে পাল্টা প্রতিরোধ: গয়েশ্বর
আঘাত করলে পাল্টা প্রতিরোধ: গয়েশ্বর

আঘাত করলে পাল্টা প্রতিরোধ: গয়েশ্বর

0
0

আঘাত হলে পাল্টা প্রতিরোধ গড়ার হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর রায় বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের আমাদের যে সংগঠিত করছেন, আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যে কোনো মুহুর্তে আন্দোলনের ডাক পড়বে।  সময় পাবেন অথবা সময় পাবেন না। আজকে যেমনি ঝাঁপিয়ে পড়েছেন তার থেকে শতগুন শক্তি নিয়ে রাজপথে থাকতে হবে। রাজপথে যে বাঁধা আসবে সেই বাধা অতিক্রম করতে হবে।  আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আঘাত করলে আমরা নির্ভয়ে মাথা পেতে নেব না— এই কথাটা পরিষ্কারভাবে প্রশাসনকে বলতে চাই।  সময় থাকতে পদত্যাগ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন। আর মন্দির হামলার সঙ্গে জড়িত সেই প্রকৃত দোষীদের গ্রেফতার করুন, বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলা দিয়েছেন তা প্রত্যাহার করুন, যাদের গ্রেফতার করেছেন তাদের মুক্তি দিন।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আন্দোলনের মাধ্যমেই, অন্য কোনো পথ নেই। সে জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *