হোম জাতীয় আগের সব রেকর্ড ভেঙ্গে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সর্বোচ্চ
আগের সব রেকর্ড ভেঙ্গে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সর্বোচ্চ

আগের সব রেকর্ড ভেঙ্গে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সর্বোচ্চ

0
0

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৮৭৬ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,২২৯ টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৯৭,০৫৪ টি।

আজ  শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ২৩ জন। কিন্তু ২৪ ঘন্টায় সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড হলো করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *