হোম অন্যান্য আগামী দুই দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
আগামী দুই দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

আগামী দুই দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

6
0

সারাদেশে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আগামী দুই দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *