হোম প্রবাস অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিসহ ১১৩ জন আটক
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিসহ ১১৩ জন আটক

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিসহ ১১৩ জন আটক

0
0

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়ায় এর আগে কখনও একদিনে একসঙ্গে এত বেশি অভিবাসীকে আটক করার ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, একসঙ্গে এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের মধ্য দিয়ে প্রমাণিত হয় স্লোভেনিয়াসহ আশপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি বিশাল চক্র গড়ে উঠেছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ১০ হাজার ২২৩ জনকে আটক করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৩.৩ শতাংশ বেশি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *