হোম অনুসন্ধান অপরাধবার্তা অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ !
অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ !

অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ !

0
0

এবার হাসপাতালের অনিয়ম ঠেকাতে অতিরিক্ত সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখনে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স, ফি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম তদারকি করবে এই টাস্কফোর্স।

এদিকে, দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রবিবার (২৬ জুলাই) দুপুর পৌনে একটার দিকে তিনি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *