হোম অনুসন্ধান অপরাধবার্তা ৩ বন্ধু মিলে ধর্ষণ; ফাঁসির দাবিতে সড়ক অবরোধ !
৩ বন্ধু মিলে ধর্ষণ; ফাঁসির দাবিতে সড়ক অবরোধ !

৩ বন্ধু মিলে ধর্ষণ; ফাঁসির দাবিতে সড়ক অবরোধ !

0
0
10

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে (১৫ অক্টোবর) এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গাজীপুরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সকাল ১০টা হতে গাজীপুরের শিববাড়ী মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে একটিই দাবি জানানো হয়েছে তা হলো ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাসি কার্যকর করা।

তারা বলেন, যতদিন পর্যন্ত না এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের ফাঁসি কার্যকর করা হয় ততদিন তারা এ আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে এসে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

এ সময় জেলা প্রশাসন অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অতঃপর জেলা প্রশাসকের সভা কক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর করার লক্ষ্যে নানা পদক্ষেপ উপস্থাপন করা হয় এবং গাজীপুরকে ধর্ষণমুক্ত জেলায় পরিণত করতে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে নানা পরামর্শ গ্রহন করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়সিউজ্জামান চৌধুরী এবং নেজারত ডেপুটি কালেক্টর মোস্তফা আব্দুল্লাহ আল নুর।

এ দিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩জনের মধ্যে ২ জনকে (রানা এবং আনন্দ) ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। তবে প্রধান আসামী নাঈম এখনো পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

(0)

10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *