হোম অনুসন্ধান অপরাধবার্তা স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে বিষপানে স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে বিষপানে স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে বিষপানে স্বামীর আত্মহত্যা

0
0

নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ঐ মহিলার স্বামী হাসান আলী বিষপানে আত্মহত্যা করেছেন। স্ত্রী রাশিদা বেগমকে রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে স্বামী হাসান আলীর মনোমালিন্য চলছিলো। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এ সময় হাসান আলী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা রাশিদার চিৎকার শুনে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাশিদা বেগমের অবস্থা সংকটাপন্ন হলে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এরপরই দুপুর ১২টার দিকে হাসান আলী পাশের একটি শিমুল বাগানে বিষপান করে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলীর মৃত্যু হয়।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *