হোম অনুসন্ধান অপরাধবার্তা সিন্দুক ভেঙে ১২০ ভরি স্বর্ণালংঙ্কার চুরি
সিন্দুক ভেঙে ১২০ ভরি স্বর্ণালংঙ্কার চুরি

সিন্দুক ভেঙে ১২০ ভরি স্বর্ণালংঙ্কার চুরি

1
0

চট্টগ্রামের হাটহাজারীতে দোকানের দেয়াল ভেঙে ১২০ ভরি স্বণালংঙ্কার চুরির হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িশ্চর বাজারের নিউ হারুন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক তৌহিদুল আলম জানান, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এর মধ্যে শুক্রবার দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলে দেখতে পায় চোরের দল দোকানের পূর্ব পাশের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে সিন্ধুকে (লকার) রক্ষিত প্রায় একশ ২০ ভরি স্বর্ণালংঙ্কার চুরি করে নিয়ে যায়।

দোকানের মালিক উপজেলার শিকারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাথুয়া গ্রামের নজু মিয়া সওদাগর বাড়ির মৃত হারুণ সওদাগরের পুত্র তৌহিদুল আলম ও তার ছোট ভাই ওয়াহিদুল আলম ।

হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, চুরি হওয়া দোকান পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা চুরির ঘটনার অভিযোগ বা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *