সকল জল্পনা-কল্পনার অবসান ঘটালো মেসি
0
0
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসি থেকে গেলেন বার্সাতেই। বেশ আলোচনা ছিল গত কয়েকদিনে মেসির দল বদলের ঘটনায়।
বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর তার কাছে রাস্তা খোলা ছিল দুইটি। চুক্তির বাই আউট ক্লজ অনুযায়ী ৭০০ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে পরিশোধ করে এরপর যে কোনো ক্লাবের দলে ভেড়াতে হত মেসিকে।
গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দলবদলের নাটকীয় সব ঘটনা খোলাসা করেছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার। চলতি মৌসুমের মাঝামাঝি সময় থেকেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউকে জানিয়েছিলেন তিনি।
মেসির আইনজীবীরা দাবি করেছিলেন চুক্তির একটি শর্ত অনুযায়ী মেসি স্বেচ্ছায় ক্লাব ছাড়তে পারেন। অন্যদিকে বার্সার দাবি ছিলো ৭০০ মিলিয়ন ইউরোর। পাল্টাপাল্টি এই দ্বন্দ্বে জিততে হলে মেসিকে যেতে হত আদালতে।
তবে মেসি বলছেন, ক্লাবের সঙ্গে তার যে বন্ধন তার বিপক্ষে কোর্টে দাঁড়াতে চাননি, তাই বার্সাতেই থেকে গেলেন।
(0)