হোম বিনোদন শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি
শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি

শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি

20
0

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ১২ ফেব্রুয়ারি সিক্রেট এজেন্ট সিনেমার শুটিং শুরু করতে গিয়ে আঘাত পান এ নায়ক।

মূলত দৃশ্যের প্রয়োজনে লোহার শিকলে বেঁধে ঝুলে ছিলেন বাপ্পি। হঠাৎ শিকল ছিঁড়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ডান পায়ের হাঁটুতে বেশ চোট পান। আঘাত পাওয়ার পর শুটিং সেটে থাকা উপস্থিত কয়েকজন তাকে টেনে তুলে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত খুব বেশি গুরুতর না হওয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এ বিষয়ে বাপ্পি বলেন, দৃশ্যটায় বেশ রিস্ক ছিল। হঠাৎ শিকল ছিঁড়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পেশাদারিত্ব জায়গা থেকে আঘাত পাওয়ার পরও আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। কারণ এখন শুটিং না করলে পরিচালক বেশ বিপদে পড়বেন, প্রযোজকেরও বেশ লোকসান হবে। শুটিং শেষ করে চিকিৎসকের কাছে যাব।

সাফউদ্দিন সাফির পরিচালিত এ ছবির শুটিং শুরু হয় ২৭ জানুয়ারি থেকে। অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমায় পুলিশের এজেন্ট হিসেবে দেখা যাবে বাপ্পিকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা উষ্ণ হক।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *