হোম জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ

0
0

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (৯ জানুয়ারি) রাত ১০টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, রবিবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে নির্ধারিত বৈঠক আছে শিক্ষা মন্ত্রণালয়ে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। সে কারণে টিকা কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *