হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

0
0

সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বৃদ্ধি করছে সরকার। আজ সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *