হোম অনুসন্ধান অপরাধবার্তা শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

0
0

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন গুধিবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন (৩০) ও আনছার মোল্লার ছেলে আশরাফুল (১৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুধিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। তাদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক রিপন ও আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন আবু সামা, আকতার হোসেন, বাহারাম আলী, গাজী, রাজু, সাহেব ও আলী। আহতদের মধ্যে রাজুর অবস্থা আশংকাজনক। নিহত রিপন বাহারাম গ্রুপ এবং আশরাফুল নাজিম গ্রুপের লোক বলে জানা যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *