হোম অন্যান্য শরীয়তপুরে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু
শরীয়তপুরে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

শরীয়তপুরে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

14
0
51

শরীয়তপুরে সদর হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির টিবি রোগ ছিল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। যেহেতু শ্বাসকষ্ট ছিল একই সাথে তিনি ইতালি অধ্যুষিত নড়িয়া উপজেলার বাসিন্দা তাই করোনা থাকতে পারে এমন ধারণা করে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তিনি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

(14)

51

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *