হোম আন্তর্জাতিক শক্ত ও দয়ালু হোন,দেশের মানুষের প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
শক্ত ও দয়ালু হোন,দেশের মানুষের প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শক্ত ও দয়ালু হোন,দেশের মানুষের প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

9
0
71

দেশের মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। তিনি বলেন, শক্ত ও দয়ালু হোন। নিউজিল্যান্ডে এক মাসেরও বেশি সময় লকডাউন চলেছে। এই সময় নিয়মিত গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির প্রধানমন্ত্রী। এমনকি ফেসবুকে নানা ছবি ও বার্তা দিয়েছেন তিনি।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৬ জন। মারা গেছেন ৪ জন। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার মানুষের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

সুত্রঃ বিবিসি।

 

(9)

71

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *