হোম বিনোদন লাইফ সাপোর্টে ফকির আলমগীর
লাইফ সাপোর্টে ফকির আলমগীর

লাইফ সাপোর্টে ফকির আলমগীর

0
0

কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রোববার রাত ১০টার পর হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার অবস্থা ভালোই ছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। তাই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরপর অক্সিজেন স্যাচুরেশন বেড়েছে। সবাই ফকির আলমগীরের জন্য দোয়া করবেন।

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৬ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *