লকডাউন শিথিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরোধিতা
28
0
লকডাউন শিথিলে বিরোধিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুঁশিয়ারি দিয়ে বলছে, লকডাউন তুলে দেওয়ার মাধ্যমে জীবনের প্রশ্নে আপস করতে শুরু করেছে সরকারগুলো। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাংশে শিথিল করা হয়েছে লকডাউন। অন্যান্য দেশগুলোও লকডাউন থেকে বেড়িয়ে আসতে ধাপে ধাপে পরিকল্পনা প্রকাশ করেছে। তবে এ নিয়ে যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির প্রধান বলেন, এখনো অনেক দূর যেতে হবে। দেশগুলো যা করছে তা হলো, জীবিকা বাঁচাতে জীবনের প্রশ্নে আপস। জাপানি বিশ্লেষকরাও বলছেন, এত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে না।
(28)