হোম অনুসন্ধান অপরাধবার্তা রাজধানীতে পথশিশুর গায়ে আগুন
রাজধানীতে পথশিশুর গায়ে আগুন

রাজধানীতে পথশিশুর গায়ে আগুন

11
0

রাজধানীর ফকিরারপুলে ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল এই ঘটনা ঘটে বলে জানা যায় ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে শিশুটির গায়ে কে বা কারা আগুন দেয়। মাথা বাদে শিশুটির শরীরের নিচের অংশ পুড়ে গেছে। শরিফ নামে এই শিশুটির বাবা-মা কিংবা বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

আগুনে শিশুটির দেহের শতকরা ২৭ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে পোড়া শিশুটিকে কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *