হোম আন্তর্জাতিক রাজকীয় খেতাব হারালেন ব্রিটিশ রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু
রাজকীয় খেতাব হারালেন ব্রিটিশ রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু

রাজকীয় খেতাব হারালেন ব্রিটিশ রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু

0
0

সামরিক ও রাজকীয় খেতাব হারিয়েছেন যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের মামলায় বিচারের মুখে পড়া ব্রিটিশ রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু (৬১)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহ্যাম প্রাসাদ এ কথা জানিয়েছে। এতে বলা হয়, রানির অনুমোদন ও সম্মতিতে ডিউক অব ইয়র্কের সামরিক সংযুক্তি ও রাজকীয় সম্মান ফেরত নেওয়া হয়েছে। খবর বিবিসির।

ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুকে এখন থেকে আর আনুষ্ঠানিক কেতায় ‘হিজ রয়্যাল হাইনেস’ বলা হবে না।

যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।

নিউইয়র্কে অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি আনেন ভার্জিনিয়া জোফ্রে নামে এক নারী। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু।

তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অভিযোগ থেকে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *