হোম বিনোদন যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না সঞ্জয় দত্ত
যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না সঞ্জয় দত্ত

যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না সঞ্জয় দত্ত

0
0
1

চিকিৎসার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা জটিলতায় আটকে গেছেন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তাই জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার। প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিল্মফেয়ার।

১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয়কে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি। তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি। ১৯৮১ সালে ক্যান্সার নিরাময়ের উদ্দেশ্যে তার মা নার্গিস দত্ত নিজেও সেখানে ভর্তি হয়েছিলেন।

সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *