হোম আন্তর্জাতিক মালিতে সন্ত্রাসী হামলায় ৫৩ সেনা নিহত
মালিতে সন্ত্রাসী হামলায় ৫৩ সেনা নিহত

মালিতে সন্ত্রাসী হামলায় ৫৩ সেনা নিহত

5
0

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্যসহ কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।

মালির উত্তর-পূর্বাঞ্চলের শুক্রবার একটি সেনা অবস্থানে এ হামলা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

এর আগে সেপ্টেম্বরের শেষে মালির কেন্দ্রে দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে ৩৮ জনকে হত্যা করে সন্ত্রাসীরা।

ওই হামলার রেশ কাটতে না কাটতেই এবার এ হামলা হল। সেপ্টেম্বরের হামলার পর ওই দুটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণও নিয়ে নেয় সন্ত্রাসীরা।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি। তবে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা ও আইএসের শক্ত ঘাঁটি রয়েছে।

ফরাসী সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মালিতে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।

(5)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *