হোম বিনোদন মামলার হুমকি দিলেন শাকিব খান
মামলার হুমকি দিলেন শাকিব খান

মামলার হুমকি দিলেন শাকিব খান

0
0

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বেজায় চটেছেন। মামলা করবেন তিনি। তার কথায় তাকে নিয়ে চলচ্চিত্রের কতিপয় মানুষ নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। গত নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই নায়ক বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন।

এর মধ্যে এক সিনিয়র নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়।

আরেক নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না। দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত।

আমাকে নিয়ে কেন? আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *