হোম অন্যান্য মানব কুকুরের জন্য দুঃখ প্রকাশ করলেন সেই নারী-পুরুষ
মানব কুকুরের জন্য দুঃখ প্রকাশ করলেন সেই নারী-পুরুষ

মানব কুকুরের জন্য দুঃখ প্রকাশ করলেন সেই নারী-পুরুষ

15
0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে ঘিরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে তাকে কুকুরের মতো করে টেনে নিয়ে যাচ্ছেন এক নারী। এটি মূলত একটি পারফরমিং আর্ট ছিল।

ভিডিওটি পুলিশের তেজগাঁও বিভাগের নজরে আসলে সেই নারী-পুরুষকে শনাক্ত করে উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয়ে তলব করা হয়। রোববার সন্ধ্যায় (২৯ ডিসেম্বর) সেই পারফরমিং আর্টের দুই কুশীলব টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেঁজুতি পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দুঃখপ্রকাশ করেন।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিসি তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রীজ এলাকায় তারা দু’জন একটি স্ট্রীট আর্ট পারফরমেন্স করেন যা আসলে ১৯৬৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেল্যি এক্সপোর্ট ও পীটার ওয়েভেলের ‘From the Portfolio of Doggedness’ পারফরমেন্সের পুনরাবৃত্তি।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *