মানবতাবিরোধী অপরাধ মামলায় টিপু সুলতানের রায় আজ
13
0
আবদুস সাত্তার ওরফে টিপু সুলতান ওরফে টিপু রাজাকারের বিরুদ্ধে দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ।
বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার রায়ের এ দিন ধার্য করেন।
এর আগে আসামি টিপু সুলতানের উপস্থিতিতে গত ১৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। আজ রায়ের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
অপরাধে স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীর বোয়ালিয়া এলাকায় নিরিহ মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতন, লুটতরাজসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে টিপুর বিরুদ্ধে।
(13)