হোম আন্তর্জাতিক ভ্লাদিমির পুতিনের বিমানে সোনা দিয়ে মোড়ানো টয়লেট
ভ্লাদিমির পুতিনের বিমানে সোনা দিয়ে মোড়ানো টয়লেট

ভ্লাদিমির পুতিনের বিমানে সোনা দিয়ে মোড়ানো টয়লেট

0
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে নিজের বিলাসবহুল বিমানে চড়ে সুইজারল্যান্ড যান ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের এই বিমানটি ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। বিলাসী এই বিমানের টয়লেটও সোনায় মোড়ানো।

‘ফ্লাইং ক্রেমলিন’ বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। এ ছাড়া রয়েছে বিলাসিতার যাবতীয় সুবিধা। খবর রয়টার্সের

বিমানটিতে আছে জিম, পূর্ণ সজ্জিত বার এবং বেডরুম। এর প্রতি ইঞ্চিতে চোখে পড়ে রাষ্ট্রীয় আভিজাত্য। একই সঙ্গে একজন বিশ্বনেতাকে বহনের জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *