হোম আন্তর্জাতিক ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন শি জিন পিং
ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন শি জিন পিং

ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন শি জিন পিং

0
0

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সেনা সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ।

বলেন, দেশের মানুষকে সবচেয়ে খারাপ পরিস্থতির জন্য তৈরি থাকতে হবে। এ পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। সেই সাথে সামরিক প্রশিক্ষণ বাড়ানো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা । পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিং-এর বিরুদ্ধে।

পাশপাশি করোনা মহামারি শুরুর পর থেকেই বাক যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এমন পরিস্থিতির মধ্যেই শি জিন পিং সেনাদের এই নির্দেশনা দিয়েছেন। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ। প্রায় তিন হাজার ৪৮৮ কিলোমিটারজুড়ে চীন-ভারত সীমান্তের অবস্থান। ভারতের দাবি, ২০১৫ সাল থেকে চীনা সেনারা দফায় দফায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *