হোম বিনোদন বিয়ে নিয়ে নোবেলের নতুন বার্তা
বিয়ে নিয়ে নোবেলের নতুন বার্তা

বিয়ে নিয়ে নোবেলের নতুন বার্তা

0
0

আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গত ১১ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। এরপরই স্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ এনেছিলেন নোবেল।

এবার ফেসবুকে নতুন বার্তা দিয়েছেন রিয়েলিটি শো দিয়ে আলোচনায় আসা এ গায়ক। তিনি সোমবার ফেসবুকে লিখেছেন, ‌‌‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

এর আগে নোবেলের স্ত্রী সালসাবিল অভিযোগ করেছিলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

নোবেল বলেছিলেন, ‘আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি প্রভাবশালী পক্ষের হয়ে কাজ করেছে। আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে গান-কনসার্ট করতে না পারি।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *