হোম রাজনীতি বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
0

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় পার্টি। 

রোববার বিকাল ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদেরের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় সাংস্কৃতিক পার্টি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *