fbpx
হোম রাজনীতি বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব- রাশেদ প্রধান
বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব- রাশেদ প্রধান

বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব- রাশেদ প্রধান

0

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেফতারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।রাশেদ প্রধান বলেন, যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকদের। এছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের। আগামীর বাংলাদেশ গড়ার কারিগররা যদি হিন্দুস্তানের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে। সাধু সাবধান! দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।আজ ২ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *