হোম জাতীয় বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি
বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি

বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি

0
0

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনো সংলাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিএনপি আমাদের সে অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তারা নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই।

এছাড়া সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোতে অনুষ্ঠেয় উপনির্বাচনে ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হবে বলেও জানান তিনি। তবে এসব উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ‘সঙ্গতি’ নির্বাচন কমিশনের আপাতত নেই বলে মন্তব্য করেন তিনি।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *