হোম জাতীয় বিএনপির রাজনীতি খালেদার বন্দিদশায় আটকে আছে : তথ্যমন্ত্রী
বিএনপির রাজনীতি খালেদার বন্দিদশায় আটকে আছে : তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি খালেদার বন্দিদশায় আটকে আছে : তথ্যমন্ত্রী

2
0

‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তি ভোগ করছেন। বিএনপির রাজনীতি তাঁর (খালেদা জিয়ার) অসুস্থ আর বন্দিদশার মধ্যে আটকে আছে’ বললেন তথ্যমন্ত্রী।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। এইবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে মুজিব বর্ষের দ্বারপ্রান্তে। বাংলা ভাষাকে জাতিসংঘের সরকারি ভাষা হিসেবে অভিষিক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কতটুকু বাংলাভাষা ধারণ করেন সেটিই প্রশ্ন। কারণ তিনি ম্যাট্রিক পরীক্ষায় বাংলায় ফেল করেছিলেন আর উর্দুতে পাস করেছিলেন।’ তিনি বলেন, ‘তাঁদের (বিএনপি) আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি৷ তাদের এই কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করার আইনি পথ ছাড়া অন্যকোন পথ নেই।’

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *