হোম সংবাদ ২৪ ঘন্টা বিএনপিই খালেদা জিয়ার মুক্তি চায়না: কাদের সিদ্দিকী
বিএনপিই খালেদা জিয়ার মুক্তি চায়না: কাদের সিদ্দিকী

বিএনপিই খালেদা জিয়ার মুক্তি চায়না: কাদের সিদ্দিকী

127
0
2

বিএনপি’র বর্তমান নেতারাই আন্তরিকতার সঙ্গে চাননা যে, বেগম খালেদা জিয়া মুক্ত হোক, তারা উপরে উপরে মুক্তির কথা বললেও তলে তলে সমঝোতা করে সহায়-সম্পদ টিকিয়ে রেখেছেন। চেঞ্জ টিভি’র সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে না পারার সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, মনোনয়নের সময় অনেক মানুষের জমায়েত হয়েছিল, কিন্তু খালেদার মুক্তির জন্য এক ঘণ্টার আন্দোলনও করতে পারেনি তারা। তাঁর দাবি, বিএনপিই চায় না খালেদা জিয়া মুক্ত হোক।

কাদের সিদ্দিকী অভিযোগ করে বলেন, তারেক রহমানকে নেতা বানানোর জন্য আমরা আন্দোলন করবো না। বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি’র অবস্থান ঠিক করারও পরামর্শ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিএনপি জনগণের পাশে না থাকলেও বক্তব্য-বিবৃতি দিয়ে আওয়ামী লীগই বিএনপি’কে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান নেতা।

(127)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *