বাবরি মসজিদের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে পিস পার্টি
8
0
বাবরি মসজিদ-রাম মন্দির ইস্যুতে আদালতের রায়কে পুনর্বিবেচনায় পিটিশন দাখিল করেছে ভারতের পিস পার্টি।
শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে এ পিটিশন দাখিল করেন দলটির প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মাদ আইয়ুব।
জানা যায়, এই পিটিশনে সহায়তা করছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড। পার্টির তরফ থেকে জানানো হয়, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ গুড়িয়ে দেয়ার দিন হওয়ায় শুক্রবারকে বেছে নেয়া হয়েছে পিটিশনের জন্য। যদিও এর আগেই রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করে জমিয়তে উলামায়ে হিন্দ।
পিস পার্টির প্রেসিডেন্ট মুহাম্মাদ আইয়ুব বলেন, রায় পুনর্বিবেচনা করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে। কারণ চারশ’ বছরের বেশি সময় ধরে বাবরি মসজিদে নামাজ আদায় করেছে মুসল্লিরা। তাহলে আদালত কিসের ভিত্তিতে রায় দিলো? আবেগ নয় অবশ্যই বিচার হওয়া উচিৎ তথ্য প্রমাণের ভিত্তিতে।
(8)