হোম আন্তর্জাতিক বাইডেনের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন বারাক ওবামা
বাইডেনের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন বারাক ওবামা

বাইডেনের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন বারাক ওবামা

0
0

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষ্যে শেষ মূহুর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার শেষভাগে আগামী সপ্তাহে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক প্রার্থীর প্রচারণা দল এ তথ্য জানিয়েছেন।

শনিবার মিশিগানে যুক্তরাষ্ট্রের চলমান সংকট মোকাবিলায় মার্কিনিদের একত্রিত করে তাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করতে এই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন ওবামা ও বাইডেন। এই প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় সরাসরি যোগ দিচ্ছেন বারাক ওবামা।

এর আগে, গত সপ্তাহে পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে ওবামা তার সাবেক ভাইস প্রেসিডেন্টের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

 

 

সূত্র- সিএনএন

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *