fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে সরাসরি ফ্লাইট আনছে মাহান এয়ার
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে সরাসরি ফ্লাইট আনছে মাহান এয়ার

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে সরাসরি ফ্লাইট আনছে মাহান এয়ার

0

বাংলাদেশের আকাশপথে আন্তর্জাতিক সংযোগ আরও বিস্তৃত হতে যাচ্ছে। ইরানের শীর্ষ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার শিগগিরই বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ উদ্যোগের ফলে প্রবাসী যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কার্গো পরিবহনেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই কার্যক্রম বাস্তবায়নে মাহান এয়ার আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশনকে জেনারেল সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে।পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই রুটে সরাসরি ফ্লাইট শুরু হবে। মার্চ মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট এবং ঢাকা থেকে ইসলামাবাদ ও করাচি রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।দুবাই ও মাস্কাটগামী বাংলাদেশি যাত্রীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ভাড়া, সর্বোচ্চ ৫২ কেজি ব্যক্তিগত লাগেজ বহনের সুবিধা এবং উন্নতমানের ইন-ফ্লাইট খাবার ও বিনোদন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে মাহান এয়ার। প্রতিটি রুটে কমপক্ষে ৩০০ আসনবিশিষ্ট ওয়াইড-বডি উড়োজাহাজ ব্যবহার করা হবে, যার মধ্যে বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৪০ অন্তর্ভুক্ত।দুবাই ও মাস্কাট থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রি ও বিপণনে এক্সক্লুসিভ সেলস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে যথাক্রমে দুবাইয়ের এ্যরো ভার্সেটাইলো ট্রাভেলস এবং ওমানের উম্মাহ স্টার সলিউশন।মাহান এয়ারের বাংলাদেশের জিএসএ স্বত্বাধিকারী খন্দকার সেলিনা আক্তার বলেন, এই উদ্যোগ বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের মধ্যে যাত্রী ও কার্গো পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অন্যদিকে, মাহান এয়ার জিএসএ এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশনের প্রধান নির্বাহী উইং কমান্ডার আলিমুননাহার আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক মানের সেবা দিয়ে খুব দ্রুতই মাহান এয়ার প্রবাসী বাংলাদেশিদের আস্থার এয়ারলাইন্সে পরিণত হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *