হোম ক্রীড়া বাংলাদেশের জয়কে অস্বীকার করলো না রোহিত শর্মা
বাংলাদেশের জয়কে অস্বীকার করলো না রোহিত শর্মা

বাংলাদেশের জয়কে অস্বীকার করলো না রোহিত শর্মা

15
0

বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না, তারা আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই চাপের মধ্যে রেখেছে বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়কের ভূমিকায় থাকা রোহিত শর্মা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর ভারত অধিনায়ক বলেন, এই ম্যাচ জেতার মত ছিল। মাঠে আমরা কিছু ভুল করেছি। দলের কিছু কম অভিজ্ঞ তরুণ খেলোয়াড় ছিল।

রোহিত শর্মা আরও  বলেন, আমরা রিভিউ নেওয়ায় কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে টানা ৮ ম্যাচে জয় পাওয়া পর এই প্রথম হেরে গেল ভারত। ঘরের মাঠে দিল্লিতে পরাজয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই পরাজয় থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *