হোম আন্তর্জাতিক ফিলিপিন্সে ফানফোনের আঘাতে ১৬ জন নিহত
ফিলিপিন্সে ফানফোনের আঘাতে ১৬ জন নিহত

ফিলিপিন্সে ফানফোনের আঘাতে ১৬ জন নিহত

4
0

ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও হঠাৎ বন্যা দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে আঘাত হানার পর নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬ জন ।

পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আঘাত হানা ঝরের নাম টাইফুন ফানফোন ।

ফিলিপিন্সের দুর্যোগ মোকাবেলার দায়িত্বে থাকা সংস্থা মধ্যাঞ্চলীয় কাপিজ, ইলোইলো ও লেইতে প্রদেশে হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গাছের ডাল পড়ে একজন এবং গাড়ি দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

গতকাল রাতেই টাইফুন ফানফোন ফিলিপিন্স ছেড়েছে। এটি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *