হোম জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ই পোস্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ই পোস্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ই পোস্টার

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি ই পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

সোমবার কমিটির প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ই পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ কন্যা দিয়েছে আলো’।

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি।

ই পোস্টারটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *