হোম বিনোদন প্রধানমন্ত্রীর বড় বেলার চরিত্রে অভিনয় করবেন হিমি !
প্রধানমন্ত্রীর বড় বেলার চরিত্রে অভিনয় করবেন হিমি !

প্রধানমন্ত্রীর বড় বেলার চরিত্রে অভিনয় করবেন হিমি !

0
0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছে বাংলাদেশ ও ভারত সরকার। যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। বায়োপিকে শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুলতানা হিমি।

বঙ্গবন্ধুর বায়োপিক এবং বিভিন্ন বিষয়ে সময় নিউজের সঙ্গে একান্তে আলাপ করেন হিমি। শেখ হাসিনা চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন ? উত্তরে হিমি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে উনার ছবি এবং ভিডিও সংগ্রহ করে দেখার চেষ্টা করেছি। উনার সর্ম্পকে জানার চেষ্টা করেছি। বাকি প্রস্তুতি পুরো স্ক্রিপ্ট পাওয়ার পর নেওয়া হবে।

শুটিং পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমার লটের ডেট এখনো ফাইনাল হয়নি। টিমের সঙ্গে কথা হচ্ছে। এখনো যেহেতু শিডিউল হয়নি তাই সেভাবে কোনো কিছু বলতে পারছি না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *